যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকাল ৭টায় পৌরসভার কাজপুকুর গ্রাম থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্তের কাগজপুকুর পল্লীতে দুর্বৃত্তরা নাশকতা কর্মকাণ্ডের জন্য পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোপন সংবাদ আসে।

পরে ওই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র, গুলি ও ইয়াবা ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একটি ইউএসের তৈরি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অস্ত্র, গুলি ও ইয়াবা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এআর