চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান কেন্টিন গেইট এলাকায় আগুনে দগ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ক্রিকেট খেলার বল কুড়াতে গিয়ে ছোট একটি কালভার্টের নিচে এ লাশের সন্ধান পায় শিশুরা।
খবর পেয়ে খুলশী থানা পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে।
খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, সকালে ছোট বাচ্চারা ক্রিকেট খেলার সময় বল খুঁজতে কালভার্টের নিচে গিয়ে লাশটি দেখতে পায়।
এ জায়গাটি পাহাড়ি এলাকা ও অন্ধকার থাকায় বাইরে থেকে কেউ হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। আগুনে তার চুল, চোখসহ বিভিন্ন অংশ পুড়িয়ে দেয়া হয়েছে।
এমআর





