ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশনের ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার দুপুর আনুমানিক দেড়টায় ভৈরব রেলওয়ে জংশনে আটকা পড়া চট্টগ্রাম গামী মহানগর প্রভাতী ট্রেনটি বিকল্প রেললাইন দিয়ে ছেড়ে যাওয়ার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রুটেট্রেন চলাচল শুরু হয়।
এর কিছুক্ষণ পর লাইনচ্যুত বগি দুটি বিচ্ছিন্ন করে ডাউন লাইন দিয়ে ঢাকা-সিলেট রুট স্বাভাবিক করা হয়। এতে আটকা পড়াঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ও ঢাকাগামীকালনী এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং স্টেশন থেকে ছেড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাইনুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে বেলা সাড়ে ১১টায় তালশহর রেলস্টেশনের কাছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে এই দুই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এমআর





