টাঙ্গাইলের সাপ্তাহিক ইনতিজার পত্রিকার বিশেষ প্রতিনিধি রাকিব হাসান হৃদয়ের পিতা নজরুল ইসলাম (৫৫) উপর সন্ত্রসী হামলাকারী শাফীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় সাংবাদিক রাকিব হাসান কালিহাতী থানায় লিখিত অভিযোগ দেওয়ার তিন ঘন্টার মধ্যে এএসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ শাফীকে আটক করে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে ফুলতলা উচ্চ বিদ্যালয়ে মাঠের পাশে পাওনা টাকা চাইতে গেলে নজরুলের ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে শাফী তাকে বেধড়ক মারধর করে চলে যায়।

জানা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা গ্রামের নুজরুল ইসলামের ছোট ছেলে নাছির উদ্দিন (২০) কে ২ বছর পূর্বে একই গ্রামের নূর হোসনের ছেলে আদম ব্যাপারী শাফী ৩ লক্ষ টাকার বিনিময়ে মসজিদের কাজের কথা বলে মালদ্বীপে পাঠান। কিন্তু ওই কাজের পরিবর্তে তাকে বালুর বস্তা টানার কাজ দেওয়া হয়।

বালুর বস্তা টানার কাজ করতে না পেরে নাছির উদ্দিন দেশে চলে আসে। দেশে আসার পর নাছিরের পরিবার শাফীকে টাকা ফেরত দেওয়ার জন্যে চাপ দিলে সে দুই বছর যাবত দিচ্ছি, দেই করে যাচ্ছে।

এমকে