আজ বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ার্ন শিলার এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।
আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক অধিকারকর্মী, নারী ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসবেন।
ঢাকা ছাড়ার আগে প্রতিনিধি দলটি এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে জানান ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র।
এমবি





