চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিন ও রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন বিএনপি, চার জন জামায়াত ও তিন জন শিবিরকর্মী।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বলেন, শুক্রবার দিন ও রাতভর মিরসরাই, সীতাকুণ্ড ও সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এআর