ধূমকেতু এক্সপ্রেস' ট্রেন থেকে আনুমানিক ৪৫ বছরের এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে ঢাকা থেকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছুলে লাশটি লোকজনের নজরে আসে।

রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক ময়দান আলী জানান, ট্রেনটির 'ঘ' এবং 'ঙ' নম্বর বগির বাইরের মাঝামাঝি করিডরে লাশটি পড়ে ছিল। এসময় জনতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, অজ্ঞাত ওই নিহত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছিলো। তার পরনে ছিল শার্ট এবং লুঙ্গি। বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তবে ট্রেনের ছাদ থেকে পড়ে অথবা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েও তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত করতেই লাশের ময়নাতদন্ত হচ্ছে বলে জানান তিনি। তার পরিচয় জানতে গণমাধ্যম ও নিজস্ব ব্যবস্থায় পুলিশ চেষ্টা করছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জেড