বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, শিশুরা জাতির সবচেয়ে বড় সম্পদ। শিশুদের মধ্যে মানবিক গুণাবলী সুপ্ত অবস্থায় থাকে। উপযুক্ত শিক্ষার মাধ্যমে এসকল গুণাবলী বিকশিত ও প্রসারিত হয়।
বর্তমান সরকার শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শিশুরা অনুসরণ ও অনুকরণ করতে পছন্দ করে। কাজেই পিতা-মাতাসহ সকলকে শিশুদের সাথে সর্বদা ভাল ব্যবহার ও তাদের চাহিদা পূরণে সচেষ্ট থাকা আবশ্যক। তিনি আরো বলেন, শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে পাঠ্য পুস্তকে আরো অধিক মুক্তিযুদ্ধভিত্তিক সমৃদ্ধ লেখা অন্তর্ভূক্ত করতে হবে।
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান এভারগ্রীণ জুম বাংলাদেশ স্কুলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ এপ্রিল বিকালে ঢাকার বাংলাদেশ সুপ্রীম কোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এ.বি.এম হালিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এস.এম আবুল কালাম আজাদ, কবি কাজী রোজী এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম ঠান্ডু। স্কুলের প্রতিষ্ঠাতা এস.টি শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক শামীম ইস্কান্দার মির্জা, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





