বগুড়া, ৭ এপ্রিল, ২০১৪ (বাসস) :
বাংলাদেশ খুব শিগগিরই একটি মধ্যম আয়ের দেশ হিসেবে এশিয়ার 'টাইগারে' পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।।
সোমবার বগুড়ায় অনুষ্ঠিত ৮ম জাতীয় প্রতিবন্ধী কনভেনশনের এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। কনভেনশনটি যৌথভাবে আয়োজন করে এডিডি ইন্টারন্যাশনাল, বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থা, বগুড়া জেলা স্পন্দন প্রতিবন্ধী নারী পরিষদ ও এনজিডিও।
মজিনা বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। এদেশের মানব সম্পদ হলো সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এ দেশের মানুষ যদি একযোগে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে তবে দেশটি হবে এশিয়ার মধ্যে অন্যতম একটি মধ্যম আয়ের ধনী দেশ।
মো. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, পৌরসভার মেয়রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন এম নূরুন নবী ও জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।[b]
ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]