গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- মো. সোহেল, অপু ও আরিফ হোসেন।
রোববার (১৫ মে) দুপুরে টঙ্গীর এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ডের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শরীফ হোসেন (৩২) ও তার সহযোগী জুম্মন মিয়া (৩৫)।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে টঙ্গীর এরশাদ নগর এলাকায় অভিযান তাদের আটক করা হয়েছে।
শরীফ হোসেন ও তার সহযোগী জুম্মন মিয়াকে শনিবার(১৪ মে) রাতে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।
ওএফ





