জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে শিল্পসহ বিভিন্ন খাতে উৎপাদন বাড়াতে সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীতে র‌্যালী করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় উৎপাদনশীল সংস্থা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে শুরু করে র‌্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশেন চন্দ্র দাস, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর