রাষ্ট্রপতি আবদুল হামিদ হজ্ব পালনের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম একথা জানান।

রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। তিনি সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন।

ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি হজে যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

তিনি হজ পালনকালে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করবেন। আশা করা হচ্ছে, রাষ্ট্রপতি ১০ অক্টোবর দেশে ফিরবেন।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই