বাসভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে গঠিত পাঁচ সদস্যের কমিটি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া স্থান পরিদর্শন করেন। এর আগে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয় । কমিটিতে প্রথমে তিন সদস্য থাকলেও পরে আরও দুই সদস্য বাড়ানো হয়।
তদন্ত কমিটি বলেন, তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও আশপাশে ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রধান রাবির উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সদস্য সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, সহকারী প্রক্টর আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়াদ্দার।
এবিএস





