তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমাধান না হলে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশের সংবিধান পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,বর্তমান নির্বাচন পদ্ধতিতে জাল-জালিয়াতি হবেই। একটা দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্বাচন পদ্ধতি। দশম জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে। এর পেছনে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার।
সাবেক এই উপদেষ্টা বলেন,দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সংবিধানের পরিবর্তন আনতে হবে। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। একটি ভালো সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে এর সংশোধন ব্যবস্থা থাকতে হবে। আর সংবিধান সংশোধনে দেশের জনগণ এবং সকল রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা থাকতে হবে। যদি সংবিধানে কোনো দলকে আক্রমণাত্মকভাবে উপস্থাপন করা হয় তাহলে গ্রহণযোগ্য সংশোধন সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ। উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান,সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যরিস্টার সাদিয়া আরমান,আশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামিলুর রহমান খান।
ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএ//এসআর
'তত্ত্বাবধায়ক ব্যবস্থার সমাধান ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব'
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমাধান না হলে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশের সংবিধান পর্যালোচনা
‘২০ লাখ টাকায় একেকটা ডিলারশিপ বিক্রি করেছে বিএনপির এমপিরা’
যোগ্যতা ও নিয়মনীতি উপেক্ষা করে ১৫ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর দাবি, দলীয় নেতাকর্মী ও স্বজনদের ডিলারশিপ দেওয়ার কারণে কৃষকেরা সারসংকটে পড়ছেন। একই সঙ্গে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ তুলে ক্ষমতাসীনদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম
জুলাই অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পুনর্বাসন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত এমপি প্রতিবন্ধীরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এবং বিগত দিনে কোনো সরকারই তাদের প্রতি যথাযথ নজর দেয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত তথ্যের আনুষ্ঠানিক সংযোগের অবসান ঘটেছে। সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে তথ্য-উপাত্ত হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
সাদিক কায়েম ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা
‘ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করল বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা’, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
















