চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বারিক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এমবি