সুনামগঞ্জের জামালগঞ্জে জুয়া খেলার সময় পাঁচ যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সাচনাবাজার ইউনিয়নের নূরপুর গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াগাও গ্রমের মৃত ফোরকান আলীর ছেলে নজরুল ইসলাম (৩২), রামনগর গ্রামের মৃত ফিরোজ আরীর ছেলে নুরুজ্জামান (২৮), মৃত মুনসুর আলীর ছেলে সুহেল মিয়া (২৫),
রাঙ্গামাটিয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ফয়জুল ইসলাম (৩০) ও সুজাতপুর গ্রামের মৃত আহমদ উল্লাহর ছেলে মুশাহিদ আলী(২৪)।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
এআর





