ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ট্রাকের চাপায় আবদুল কাইয়ুম নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের রাধানগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল কাইয়ুম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, দুপুরে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের রাধানগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ছাগলনাইয়াগামী একটি ট্রাক আবদুল কাইয়ুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ফেনী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ