চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও ট্রাকের সংঘর্ষে মো. জিকু (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন । এ ঘটনায় নিহতের বাবা মো.হাশেম গুরুতর আহত হয়েছেন।

নিহত জিকুর বাড়ি রাঙামাটি জেলার সেহেরি বাজারে।

শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পংকজ বড়ুয়া জানান, সকাল ৭টার দিকে সিএনজি ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হয়।

এ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আর বাবার অবস্থাও আশঙ্কাজনক।

এমই