টাঙ্গাইলের মধুপুরে ভটবটি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।উপজেলার গাংগাইর এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে বাকি দু’জন মারা যান।

এ সময় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।


এসএম