বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ষড়যন্ত্রমূলক ফরমায়েশি রায়ের প্রতিবাদেকেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা যুবদল।
রোববার(১৪আগস্ট) সকাল ৯টায় দিকে ভোলা জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আবদুল কাদের সেলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাংলা স্কুলের মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সিনিয়র-সহ-সভাপতি ফেরদাউস, যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল,জিয়াউদ্দিন পলাশ,যুবদল নেতা আক্তার ফারুখ বাচ্চু,নকিব,হানিফ পঙ্গীসহ জেলা,উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
শাহীন/জেড





