বগুড়ার তালোড়ায় রোববার সকালে গৃহবধূ সন্ধ্যা রানীকে (২০) হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার স্বামী গোবিন্দ কুমার কর্মকর্তা (২৮) ও শাশুড়ি বেলা রানী কর্মকর্তা (৫০)।
লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালেব জানান, উপজেলার কইল গ্রামে সকালে গোবিন্দ কুমার কর্মকারের স্ত্রী সন্ধ্যা রানী কর্মকর্তাকে (২০) শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়িতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় দুপুরে নিহতের বড় ভাই অন্তত কুমার কর্মকর্তা বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করলে বিকালে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





