গাজীপুরের টঙ্গীর নিমতলী এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে ট্রেনে কাটা পড়ে হোসেন আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
রোববার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
হোসেন আলী নরসিংদীর বেলাব থানার পথেশ্বর এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন জানান, রোববার (২৬ জুন) বিকেলে হোসেন আলী টঙ্গীর নিমতলী এলাকায় ঢাকা-নরসিংদী রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তিতাস এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমই





