জনসংযোগে বিশেষ অবদান রাখায় আইসিএম পদক-২০১৬ পেয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর-সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

রংপুরের মনোহর আইসিএম কৃষক ক্লাবের উদ্যোগে তাঁকে এই পদক দেওয়া হয়।

সম্প্রতি রংপুরের মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আইসিএম পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে এই পদক তুলে দেন।

অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দীন আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবুল কাশেম, মনোহর আইসিএম কৃষক ক্লাবের সভাপতি তুহিদুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ