দিনাজপুর-ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টায় মহাসড়কের সদর উপজেলার নশিপুর ইউপির জামতলী বাজারের রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে সাবিনা বেগম (৪৫)।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. মাসুদ জানান, আহত অবস্থায় ১৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাবিনা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সাইফুল ইসলাম (২৫), নূর নাহার সুমী (২২), সরিফুল ইসলাম (২২), তৃপ্তি রানী (২৩), ভবেন্দ্রনাথ (৩০), সাইফুল ইসলাম (২৭), হিমু অধিকারী (২), সবুর অধিকারী (২৮), শিরিন আকতার (২৩), হাবিবুর রহমান (১৮), নূর বানু (৩০), শরাফ আলী (২৭), জিয়াসমিন (২২), আনিসার রহমান (২৬)।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে।
কেএইচ





