নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য নিয়োগ ও ছাত্র রাজনীতি চালুসহ সাত দফা দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় নোবিপ্রবি ছাত্রলীগের নেতা আবদুল হামিদ বাপ্পির নেতৃত্বে নেতাকর্মীরা ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবুল হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করে। পরে বের হয়েই তারা উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
ছাত্রলীগের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, আবাসিক হলসমূহে নিরাপত্তা বৃদ্ধি, ওয়াইফাই সুবিধা চালু, ক্যাম্পাসে নিরাপদ খাবার পানি সরবরাহ প্রভৃতি।
এ বিষয়ে ছাত্রলীগ নেতারা জানান, আমাদের দাবি মানা ছাড়া আমাদের অবস্থান থেকে সরে যাব না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদুর জানান, “উপাচার্যের সঙ্গে আলাপ করছি, সিদ্ধান্ত হলে জানাতে পারব।
জেএ





