ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেসের নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১টায় শহরের পৌর বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কাবিল উদ্দিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি বিধান কুমার দাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইল সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনিদের উপর বর্বর গণহত্যা চালিয়ে আসছে। গত কয়েকদিনে গাজায় অবৈধ ইসরাইলের কাপুরুষোচিত হামলায় ফিলিস্তিনি নারী-শিশুসহ শতাধিক মুসলমান নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। এ অবস্থায় ইসরাইলের সকল প্রকার পণ্য বর্জনের আহবান জানান বক্তারা।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই