নীলফামারীর জলঢাকায় তিন জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার কিসামত খুটামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার জলঢাকা উপজেলার কিসামত বটতলা গ্রামের আবু তাহেরের ছেলে জামায়াতকর্মী আহাদ আলী (৩২), কিসামত বটতলা খুটামারা গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল (৪০) ও আব্দুল গফুরের ছেলে জাহেদুল (৩৩)।
জলঢাকা থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, চলমান সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যেমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
কেএইচ





