সিরাজগঞ্জের হামকুড়িয়ায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া নামক স্থানে সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ওসি ডি এম ইমদাদুল হক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ঢাকা, ১৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস