রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন টিকাটুলি এলাকা থেকে এক হাজারপিচ ইয়াবাসহ সেলিনা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উত্তর বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ মানজুরুল ইসলাম জানান, রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, দুপুর একটার দিকে টিকাটুলির মাজেদ সরদার লেনের ১৩২ নম্বর বাড়ির চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে সেলিনা আক্তারকে এক হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিনা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান।

সহকারী পরিচালক জানান, টিকাটুলি এলাকা থেকে সে ঢাকার বিভিন্ন মাদকস্পটে ইয়াবা সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত সেলিনা রাজবাড়ী জেলার সদর থানার বামনীপুর গ্রামের ইসলাম মন্ডলের স্ত্রী। তার বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ