শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শেরপুর-বনগাঁ সড়কের সদর উপজেলার কুমড়ি বটতলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাজহারুল করিম ঘটনাস্থল থেকে জানান, নিহতরা হলেন- শহরের নারায়ণপুরের মো. জয়নাল মিয়া (৩২) ও মো. আরিফ হোসেন (২৭)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে তিনিজানান, মোটরসাইকেল আরোহীরা ঝিনাইগাতী থেকে শেরপুর শহরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। ট্রাকটি আটক করা হয়েছে।
কেএইচ





