সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীরা।
আজ বেলা ১১টায় সংসদ সদস্যদের শপথ পাঠ করান ড. শিরীন শারমীন চৌধুরী। তার আগে সংসদ সদস্য হিসেবে আইন অনুযায়ী নিজেই নিজের শপথ পাঠ করেন তিনি।
শপথ অনুষ্ঠানে ২৯৮ আসনের মধ্যে বিএনপি ও ঐক্যফ্রন্টের ৭ সংসদ সদস্য অংশ নেননি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৭টি, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ২টি, বিকল্পধারা বাংলাদেশ ২টি, গণফোরাম ২টি, জাতীয় পার্টি-জেপি ১টি এবং তরিকত ফেডারেশন ১টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া নির্বাচনে ৩ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে একজন প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফলও স্থগিত করা হয়েছে।
জেড





