নওগাঁর ধামইরহাটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মঙ্গলবাড়ী বাজারের ২২টি দোকান অগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোররাতে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নিমেষের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। তাৎক্ষণিক ২২টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে জয়পুরহাট সদর ও পত্নীতলার ফায়ার সার্ভিস এসে ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ফারুক, কাবেজ, হানিফ ও বেলাল জানান, তাদের প্রায় ২২টি দোকানের মালামাল পুড়ে মোট ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরও ১৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই