বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ যাত্রী আহত হয়েছেন । এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী
খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার দুধসর নামক স্থানে রূপসা পরিবহনের একটি বাসে ( ঢাকামেট্রো ব-১১-০৭৭৪) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহন দুধসর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় নসিমনের ৪ ও বাসের ৭-৮ যাত্রী আহত হয়।
ঢাকা. ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





