যশোরের বেনাপোল সীমান্ত থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীরকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে। আটক জাহাঙ্গীর বেনাপোলের পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত আরশাদের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গোপনে এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম.এ লতিফ জানান, আটককৃত আসামিকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
নাছির/এসএম





