চলমান ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল কাইয়ূমকে (৫০) আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। আটক জামায়াত নেতা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম জানান, জামায়াত নেতা আব্দুল কাইয়ূমকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। আজ সোমবার গাড়ি পোড়ানো মামলা গ্রেফতার দেখায়ে জেল হাজতে পাঠানো নির্দেষ দিয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট তাজুল ইসলাম আদালত।
কেএইচ





