ন্যাশনাল ব্যাংকের ২০ লাখ টাকা অস্ত্রের মুখে ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের কাজিরহাট শাখা থেকে নড়িয়া সদর উপজেলা শাখায় স্থানান্তরের সময় ওই টাকা ছিনতাই হয়।

ব্যাংকের কাজিরহাট শাখার ব্যবস্থাপক আবদুল কাদের বলেন, আজ বেলা পৌনে একটার দিকে এ শাখার কর্মকর্তা চাঁন শরীফ ও অফিস সহকারী উজ্জ্বল ২০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে রওনা হন।

তাঁরা বেলা একটার দিকে জাজিরার বিলাসপুরে পৌঁছালে দুর্বৃত্তদের একটি দল তাঁদের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এর পর দুর্বৃত্তরা টাকা রেখে ওই দুই ব্যক্তিকে শিবচরের পাটচর এলাকায় নামিয়ে দেয়।

জাজিরা থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলামবলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাংক কর্মীদের মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

কেএইচ