অবৈধভাবে যাতায়াতের অভিযোগে সীমান্তে নারী ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী পয়েন্টে দু'দফা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকদের মধ্যে ১০ জন নারী ও শিশু রয়েছে। এর মধ্যে আয়েশা বেগম (২০), শ্রী শংকর দাস (৩৫), প্রতিমা দাস (২৭), রহিমা বেগম (৫০), সুরাইয়া (৪), তামান্না (৯) ও প্রশান্ত দাসের (৭) নাম জানা গেছে। তাদের বাড়ি খুলনা, নবাবগঞ্জ ও ভোলার বিভিন্ন অঞ্চলে।

আটকের সত্যতা নিশ্চিত করে ২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানান, তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে দুপুরে আটকদের যশোর আদালতে পাঠানো হবে।

এআর