রাজধানীর মিরপুর থানা হেফাজতে মাহবুবুর রহমান সুজন (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। তার বাবার নাম মেহের আলী শিকদার। সুমন মিরপুর শাহআলীর ৯ নং রোডের ১ নং সেকশনের ১৬ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
রোববার সকালে তিনি মারা যান।
শাহআলী থানার এসআই ইমানুর রহমান জানান, সুজন শাহআলী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। মিরপুর থানার এসআই জাহিদুর রহমান আজ ভোরে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে দুটি ম্যাগজিনসহ দশ রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি বলেন, সুজন হৃদ রোগে আক্রান্ত ছিল। তাই হৃদ রোগে তার মৃত্যু হতে পারে। তাই বিষয়টি এসআই জাহিদুর ভালো বলতে পারবেন।
তবে জাহিদুর রহমানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





