পিরোজপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে কদমতলা ইউনিয়নের জ্ঞানশাহ এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পিরোজপুর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, উপজেলার কদমতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কদমতলা (জ্ঞানশাহ) এলাকায় খালের পাড়ে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া গেছে।

তার গলা চিকন রশি দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধারের কাজ চলছে।

এমবি