সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়া নামক স্থানে গাছচাপা পড়ে রফিকুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল চালক এবং সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কলেজের সামনে ট্রাকচাপায় আবদুল জলিল নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রফিকুল সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নূর ইসলামের ছেলে, এবং আবদুল জলিল তালা উপজেলার শিরাশুনি গ্রামের গহর আলী সরদারের ছেলে।

রফিকুল ইসলাম মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে আশাশুনিতে যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া নামক স্থানে পৌঁছালে সড়কের ধারের একটি গাছচাপায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুলের মাথায় পড়া গাছটি যারা কাটছিল, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা মহিলা কলেজের সামনে ট্রাকচাপায় আবদুল জলিল (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার শিরাশুনি গ্রামের গহর আলী সরদারের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতে আবদুল জলিল কুমিরা গ্রামের মেয়ের বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে কুমিরা কলেজের সামনে খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতারে নেওয়া হলে কর্তব্যরত ডাকার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

এমকে