সুনামগঞ্জে দেড় লাখ টাকা মূল্যের ভারতীয় কনফেকশনারিসহ নূর আহমেদ (২৪) ও ফুল মিয়া (২২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ওয়েজখালি এলাকায় একটি মাইক্রবাসসহ তাদের আটক করা হয়।
আটক নূর আহমেদ সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণতলা গ্রামের মোকদ্দেছ আলীর ছেলে। ফুল মিয়া উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের গোয়াচরা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কনফেকশনারিসহ নূর আহমেদ ও ফুল মিয়াকে আটক করে।
এ সময় ভারতীয় ট্যাং ৩৫২ প্যাকেট, ভেনিলা পলিক বিস্কুট ৭৯২ প্যাকেট, পলি-জি বিস্কুট ২১৬ প্যাকেট, ওরিয় কাভেরি ৯৬ প্যাকেট, মিলানো ৯৬ প্যাকেট, আমুলকোল কেজার ৯০ বোতল, রিয়েল একটিভ ফাইভার জুস ৩০ প্যাকেট, নেসলে কিটকেট চকলেট ৮০০ প্যাকেট আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ভারতীয় করফেকশনারির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





