চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সংঘর্ষ ও অস্ত্রের মহড়া হয়েছে।পরবর্তীতেঅভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগ ১৫ সন্ত্রাসীকেগ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল শেরশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে বায়েজিদ শেরশাহ এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসীহিসেবে পরিচিত যুবলীগ নেতা নামধারী মেহেদি হাসান বাদল এবং রাজা মিয়াও রয়েছে বলে জানিয়েছে জানিয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাঈনুদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বায়েজিদ শেরশাহ এলাকায় পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার ঘটনা ঘটে।

এই সংঘর্ষ থামাতে গেলে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে রাতে শেরশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে এলাকার দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত মেহেদি হাসান বাদল, রাজা মিয়াসহ ১৫ জনকে আটক করা হয়।

তিনি জানান, আটক হওয়া ছাত্রলীগ ও যুবলীগ নামধারী সন্ত্রাসীরা নবনির্বাচিত মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে কথিত রয়েছে।

কেএইচ