গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মুহিন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ স্থানীয়রা।
সোমবার বিকাল আনুমানিক সোয়া ৫টায় উপজেলার কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুহিন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াওটা গ্রামের শিপন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুহিন এক আত্মীয়ের সঙ্গে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
বিকালে মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক মুহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার নিয়ন্ত্রণ কক্ষের উপপরিদর্শক (এসআই ) মোবাশ্বের হোসেন এ ঘটনার বিষয়টি জানেন না বলে জানান।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





