সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে থেকে ১ লাখ ৮ হাজার টাকার জাল নোটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ জৈন্তাপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার রনিফৌদ গ্রামের মৃত মহিন্দ্র চন্দ্রের ছেলে শিথিল চন্দ্র (৩৮), বাউরভাগ গ্রামের আবদুল হান্নানের ছেলে শামসুল ইসলাম (২৭) ও আলুবাগান মোকামবাড়ির রথিন্দ্র নমঃ এর ছেলে বানেশ নমঃ।

জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ বলেন,‘জাল টাকার ব্যাপারে আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে জাল নোটের উৎস ও ওই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের সনাক্তের চেষ্টা করা হবে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর