ঢাকার মেরুল বাড্ডায় ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মধ্যবাড্ডার প্রগতি সরণিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ৪টি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটিতে ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
এবিএস





