পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন এবং সাধারন সম্পাদক প্রকাশ চাকমা এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে, কলেজ ছাত্রলীগের কোন নেতাকর্মীর কোন অপকর্মের দায়ও জেলা ছাত্রলীগ নিবেনা বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও তার সহযোগিদের আক্রমনে গুরুতর আহত হয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ সহ ৫ ছাত্রলীগ কর্মী। রিয়াদের চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মাসুম