রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রাক উল্টে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৩৫) বলে জানা গেছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত ৪ জনের পরিচয় জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান রাজশাহী পুঠিয়া উপজেলার নতুন গাঁও পাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম টাইম নিউজকে জানান, মালবাহী ট্রাকটি গাবতলী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উঠে উল্টে যায়।
[b]ঢাকা, জেইউ// ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]
জাতীয়
বনানীতে ট্রাক উল্টে নিহত ১
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রাক উল্টে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৩৫) বলে জানা গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে





