পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাজাসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার সন্ধ্যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদেরকে আটক করেছে।

নিজ বাড়িতে গাজা বিক্রির সময় এক কেজি গাজা ও বিক্রির সরঞ্জামসহ রাজনগর এলাকার গোবিন্দ দাসের ছেলে সঞ্জিব কুমার (৩০) ও রংপুর স্টেশন বাবুপাড়ার সুনীল দাসের ছেলে সানু দাসকে (২২) আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (ওসি) মাসুদ রানার নেতৃত্বে এসআই মোজাম্মেল হক, এসআই ফারুখ সিদ্দিক ও এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ