রংপুর কাউনিয়া উপজেলার টেপা মধুপুরে সড়ক দুর্ঘটনায় জাবেদ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপর ১২টার দিকে নাজির গ্রামের আমির হোসেনের ছেলে জাবেদ আলী পার্শ্ববতী এক বাড়িতে মোটরসাইকেলের কাজ করানোর জন্য যাচ্ছিলেন।
পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আবদুর কাদের জিলানী বিষয়টি জানান।
ওএফ





