ঝিনাইদহের কোটচাঁদপুরে এক স্কুল শিক্ষকের বাসা থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৩ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা শহরের স্কুল শিক্ষক হুমায়ুন কবিরের বাসায় এ চাঁদাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বাসায় গিয়ে জাহাঙ্গীর (৩০), অশোক (৩২) ও ইসরাফিলকে আটক করে । তাদের বাড়ি উপজেলার সোয়াদী গ্রামে ।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, স্কুল শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে তার বাড়ি থেকে এসব চাঁদাবাজদের আটক করা হয়েছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ